মালদা

নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যা বিএসএফ জওয়ান,মালদা থানার নারায়নপুরের ঘটনা

ডিউটি শেষ করে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করল এক বিএসএফ জওয়ান। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম শঙ্কর ছেত্রী। বাড়ি নেপালের লুম্বিনী এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার নারায়নপুরে।

জানা গিয়েছে শঙ্কর ছেত্রী নামের ওই বিএসএফ জওয়ান ৪৪নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিল। এদিন মালদার নারায়নপুরের মেইন গেটে তার ডিউটি ছিল। ডিউটি শেষ করে অস্ত্র জমা করতে যায় সে। সেই সময় নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করে ওই জওয়ান। তার কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে সে আত্মহত্যা করেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/9RU9F8L_KCc